

প্রধানমন্ত্রী প্রতি প্রশ্ন ছুঁড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭১ সালের যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? ঢাকায় তো ছিলেন স্বামীকে নিয়ে। কই স্বামীকে তো মুক্তিযুদ্ধে পাঠাননি।
সোমবার ঢাকা মহানগরর যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে এ সব কথা বলেন তিনি।
রিজভী বলেন, খন্দকার এনামের স্ত্রীর মর্ম স্পর্শী কথাগুলো শুনে হৃদয়ে আলোড়ন তৈরি করেছে। এটি বিরোধী রাজনীতির সবার পরিবারের কথা। কারণ এই পরিবারগুলো বেশি সাফার করছে। আমাদের পার্মানেন্ট ঠিকানা করে দেয়া হয়েছে কারাগার। আমাদের প্রত্যেকের বসবাস হয় নদীর ধারে, বাঁশঝাড়ে, হয় লাল দালানে।
২০১৮ সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছি- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো ডামি প্রধানমন্ত্রী। আপনি শপথ নেয়ার সময় বলেছিলেন না? রাগ ও বিরাগের বশবর্তী হয়ে কোন কাজ করবেন না। আপনি তো শপথ ভঙ্গ করছেন। সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সব চেয়ে বড় যদি অপরাধী হয়, কারাবন্দী হয়, সেটি তো আপনাকে হতে হবে। প্রতি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। রাগের বশবর্তী হয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন, প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শপথ ও আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী।
ইচ্ছে ও প্রত্যয় প্রকাশ করে রিজভী বলেন, আমি যদি ৩৪ বছর আগে ফিরে যেতে পারতাম। তাহলে এই। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতাম।
নিউজ /এমএসএম