বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩১ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি বড় সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল নয়টা থেকে নীলক্ষেত মোড়ে কয়েক শ শিক্ষার্থী অবস্থান নেন। এ কারণে নিউমার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

হল ও ক্যাম্পাস খুলে দেওয়া এবং চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের চলমানসহ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। গতকাল রাত আটটা থেকে শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পরে রাত সোয়া ১০টার দিকে তাঁরা চলে যান। আজ সকাল থেকে তাঁরা আবার অবস্থান নেন।

ইডেন কলেজের শিক্ষার্থী সাজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমাদের স্নাতক চতুর্থ বর্ষের মাত্র একটা পরীক্ষা বাকি। এ পর্যায়ে পরীক্ষা বন্ধ হওয়ায় আমরা চরম অনিশ্চয়তায় আছি।’

ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন, ‘স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা নির্দিষ্ট সময়ের পরে শুরু হলো। আমরা আমাদের শিক্ষাজীবন নিয়ে চরম শঙ্কিত।’

গতকাল সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এস মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এই সভাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।
এর আগে গত সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, রোজার ঈদের পর আগামী ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

আমাদের স্নাতক চতুর্থ বর্ষের মাত্র একটা পরীক্ষা বাকি। এ পর্যায়ে পরীক্ষা বন্ধ হওয়ায় আমরা চরম অনিশ্চয়তায় আছি।

সাজিয়া সুলতানা, ইডেন কলেজের শিক্ষার্থী

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোয় মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102