শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক চীন সফর বিষয়ে তথ্য জানাতে আজ রবিবার সংবাদ সম্মেলন ডেকেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার সরকারি সফরে বেইজিংয়ে যান। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন শেখ হাসিনা।

৮ থেকে ১০ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। বুধবার সকালে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই এবং নবায়ন করেছে।

এসবের বেশির ভাগই সমঝোতা স্মারক। বৈঠকে এশিয়ার এই দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ ও চীন উভয়েই মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সমাপ্তিসহ সাতটি ঘোষণাপত্র সই করেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102