শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

তথ্য প্রতিমন্ত্রী

কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার (১৩ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফে তিনি একথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই। এবার তারা জাতীয় সংসদে কোটা সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। আদালতের বিষয় নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়; জেনেবুঝেও নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সমস্যা সমাধানের দাবি করছেন আন্দোলনকারীরা।

কোটা সম্পর্কে অজ্ঞতার কারণেই একেক সময় একেক দাবি করছেন আন্দোলনকারীরা। কোটা পরিবর্তনের আন্দোলন নয়, তাদের অন্য কোনো দুরভিসন্ধি রয়েছে কি না প্রশ্ন তোলেন মোহাম্মদ আলী আরাফাত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102