বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ডলারের মান আরো কমেছে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান আরো কমেছে। শুক্রবার (৫ জুলাই) মার্কিন মুদ্রার দাম ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিদায়ী জুনে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে চাকরি প্রবৃদ্ধি ধীর হয়েছে। পাশাপাশি বেকারত্ব হার বেড়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। পরিপ্রেক্ষিতে প্রধান আন্তর্জাতিক মুদ্রার দরপতন ঘটেছে।

আলোচ্য কার্যদিবসে প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ। বর্তমানে যা ১০৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। বিগত ৩ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে কম।

এই প্রেক্ষাপটে জাপানের মুদ্রার বিরুদ্ধে ডলার দুর্বল হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের দাম স্থির হয়েছে ১৬০ দশমিক ৭৩ ইয়েনে। ইউরোর মূল্যমান বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দর নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৮৩৫ ডলারে।

একই কর্মদিবসে স্টার্লিং শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৮১৪  ডলারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102