শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত ইশরাত এর জি সি ই সি পরীক্ষায় কৃতিত্ব: উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া কামনা।

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বৃটেনে জিসিইসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।বৃহস্পতিবার (১২ই আগষ্ট )।প্রতি বছরের  ন্যায় এবারও ব্রিটিশ বাংলাদেশি ছেলে মেয়েরা পরীক্ষায় অসাধারন ফলাফল করেছে।

এরমধ্যে মৌলভীবাজার শহরের রিটন ফার্মেসীর সত্ত্বাধিকারী অবসরপ্রাপ্ত  সরকারিকর্মকর্তা হাজী আব্দুর রউফ এর নাতনী লন্ডনের হেকনি নিবাসী সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী  ছায়ফুল আলম লেমন ওসৈয়দা হাফছা বেগম এর মেয়ে, ইউ কে বিডি টিভি. কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন এর ভাতিজি ইশরাত আলম ক্লাপটন গার্লস একাডেমি থেকে  ১টি এ ডাবল ষ্টার, ৫টি এ ষ্টার ও ৩টি এ  নিয়ে সাফল্যের সাথে জি সি ই সি পাশ করে কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে। 

ইশরাত আলম এর প্রাপ্ত গ্রেড ও তার স্কুলের রিজাল্ট সমগ্র ব্রিটেনের মধ্যে মাত্র ২ ভাগ ছাত্র ছাত্রী ও স্কুল এ বছর এই সাফল্য পেয়েছে।

মেয়ের  সাফল্যের চাবিকাঠি কি ছিল প্রশ্নের জবাবে তার গর্বিত বাবা মা  জানান, নিয়মিত ক্লাসে উপস্থিতি ও নিয়মিত হোম ওয়ার্কসম্পন্ন করাই ছিল ইশরাত এর সাফল্যের মুল।

বাবা ছায়ফুল আলম লেমন বলেন, আমার মেয়ের অভাবনীয় এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত । 

তিনি সকলের নিকট মেয়ের উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করে বলেন সে যেন উচ্চ শিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হয়ে বাঙালি কমিউনিটির মুখ উজ্জল ও সেবা করতে পারে সেটাই আমার চাওয়া।আপনাদের সকলের কাছে তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102