বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ হয়ে ড. এ কে আব্দুল মোমেন সিএমএইচে ভর্তি

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে তাঁকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজাত আলী রফিক গণমাধ্যমকে বলেন, দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তাঁকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করানো হয়। বিকেলে কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বলেন, একটি অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেন। তিনি এখন আশঙ্কামুক্ত। চেকআপের জন্য তাঁকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102