মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ছাতকে নিখোঁজ সাজন মিয়ার লাশ সুরমা নদী থেকে উদ্ধার

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে নিখোঁজের ৬ দিন পর মোঃ সাজন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দোয়ারাবাজারের নৈন গাঁও এলাকায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। মোঃ সাজন মিয়া ছাতক পৌর এলাকার মন্ডলীভোগের বাসিন্দা খুরশিদ আলমের পুত্র এবং সেলিম আহমদ ও সালমান আহমদ সাগরের ভাই।
জানাগেছে, মোঃ সাজন মিয়া গত বুধবার (২৯ মে) সকাল ৬.০০ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায় নি। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যচ্ছিলো না। পত্র-পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিখোঁজের সংবাদটি বেশ ফলাও ভাবে প্রচারিত হয়েছে। কিন্তু মোঃ সাজন মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102