রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

গুণীজনদের সম্মানিত করা সকলের দায়িত্ব ও কর্তব্য- পার্বত্য প্রতিমন্ত্রী

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

যে জাতি গুণীজনকে সম্মান দিবে, সে জাতি তত উন্নত হবে। গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ,জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

শনিবার(১৮মে) খাগড়াছড়ি সদর ইউনিয়নস্থ চম্পাঘাট অখন্ডমন্ডলী উপাসনা মন্দির ও শিশু সদন প্রাঙ্গণে চম্পাঘাট শিশু সদন’র সভাপতি কনক বরণ ত্রিপুরা’র সভাপতিত্বে বাংলাদেশের ত্রিপুরা জাতির প্রথম এমবিবিএস ডাক্তার বিশ্ব কীর্তি ত্রিপুরাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

চম্পাঘাট শিশু সদনের সাধারণ সম্পাদক অনক ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, তাপস কিমার সরকার, সহ – সভাপতি অখন্ড সংগঠন কেন্দ্রীয় কমিটি, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, সুরেজ কুমার ত্রিপুরা, সাবেক তথ্য কর্মকর্তা, মথুরা বিকাশ ত্রিপুরা,নির্বাহী কর্মকর্তা জাবারাং কল্যাণ সমিতি, প্রহেলিকা ত্রিপুরা, সোনালী ব্যাংক রাঙ্গামাটি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102