রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সিলেটে ১৮ টি ভারতীয় গরুসহ ৩ ব্যবসায়ী আটক

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন
সিলেট মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৮ টি ভারতীয় গরু জব্দ ও ৩ চোরা কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এয়ারপোর্ট বাইপাস মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ৩টি পিকআপে ভারতীয় ১৮টি গরু জব্দ করে পুলিশ। এ সময় ভারতীয় গরুসহ ৩ চোরাই গরু ব্যবসায়ীকে আটক করা হয়। গরু বহনে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ি ও জব্দ করা হয়। চালকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত চোরাই ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় হরিষপুর থানার বাগদিয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মো.জসিম উদ্দিন (৩৫), একই গ্রামের নাদির হোসেনের পুত্র মোঃ রহিছ মিয়া (৩৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তিনগাঁও গ্রামের মৃত নূর মিয়ার পুত্র মো.সাদেক আহমদ (৪২)।
এ ঘটনায় এয়ারপোর্ট থানার এ এসআই মো.রহিম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা নং ২৩/ (৪) ২৪ দায়ের করেন।এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম  ১৮ টি ভারতীয় গরু,৩ টি পিকআপ ভ্যান জব্দ ও ৩ জনকে আটকের বিষয় স্বীকার করে তিনি জানান, আটক ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102