শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচনে

পঞ্চগড়ের ৩ উপজেলায় ৩৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন
প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে পঞ্চগড়ের ৩ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭ প্রার্থী।
পঞ্চগড় সদর, তেতুঁলিয়া ও আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী সহ মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। আটোয়ারীতে চেয়ারম্যান পদে ৩ জন , ভাইস চেয়ারম্যান পদে ৩ জন  এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। এছাড়া তেতুঁলিয়া উপজেলায় উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সস্পাদক নুরুল হুদা, সাবেক ব্যাংক কর্মকর্তা সুমন চন্দ্র রায় এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান।
আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শাহজাহান।
তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিসুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, বিএনপি নেতা মুক্তারুল হক মুকু এবং ব্যবসায়ী নিজাম উদ্দীন খান ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102