শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী জার্মানিতে

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৫ ফেব্রুয়ারী) জার্মানী পৌছেচেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭)  বিকেল ৪টা ৩৪ মিনিটে (স্থানীয় সময়) জার্মানির মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করে। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে ফ্লাইটটি সকাল ১১টায় (বাংলাদেশ সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। রেকর্ড পঞ্চম ও  টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর, এটা শেখ হাসিনার প্রথম  বিদেশ সফর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102