বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

পদত্যাগ করবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করতে অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, সেপ্টেম্বরে তিনি অনাস্থা ভোট মোকাবেলা করবেন। দেশটিতে বর্তমানে তীব্র রাজনৈতিক অস্থিরতা চলছে। খবর বাসসের। এদিকে মঙ্গলবার ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এর বেশ কিছু সদস্য জোট থেকে তাদের সমর্থন প্রত্যাহার করায় দেশটির রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়। একজন মন্ত্রীও পদত্যাগ করেছেন।ইউএমএনও এর নেতৃবৃন্দ বলছেন, সমর্থন প্রত্যাহারের অর্থ হচ্ছে পার্লামেন্টে মুহিউদ্দিন আর সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকছেন না। এ প্রেক্ষাপটে মুহিউদ্দিন তার শীর্ষ উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। এছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহের সাথেও সাক্ষাত করেছেন। দেশটির রাজনীতিতে রাজার সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।রাজার সাথে বৈঠকে তিনি পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে বলে জানান। টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন বলেন, তিনি সেপ্টেম্বরে অনাস্থা ভোটের আয়োজন করবেন বলেও রাজাকে অবহিত করেছেন। রাজা তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।প্রসঙ্গত, গত বছর জোট সরকারের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু জোটের প্রধান মিত্ররা সমর্থন প্রত্যাহার করলে তার সরকার সংকটে পড়ে। এ ছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় তার সরকার ব্যর্থ হয়েছে বলেও বিরোধিরা দাবি করেছে। দেশটিতে মঙ্গলবার আরো ১৭ হাজার ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৩ হাজার ২৯১ জন। মারা গেছে এ পর্যন্ত ৯ হাজার ৫০০-এর বেশি লোক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102