

তোমায় হারিয়েছি ৪৬ বছরবাঙালি-জীবনের সবচেয়ে অশুভ প্রহরতোমায় হারিয়েছি সপরিবারেডুবে আছি, থাকবো আমৃত্যু-বিরহেশেখ মুজিব তুমি অনশ্বর সত্তাবাঙালির বন্ধু, বাঙালির নেতা, বাঙালির পিতাটুঙ্গিপাড়ায় আছো তুমি অনন্ত-নিদ্রায়তবুও জাগ্রত, সমূহ সমুজ্জ্বল সহস্র গল্প, কবিতা, ছড়া’য় তোমার পুনর্জন্ম হয়েছে নবপ্রজন্মের মানসেতোমার সত্ত্ব লক্ষ তারুণ্যে অপশক্তির বিনাশেস্বাধীনতার পঞ্চাশে এসে শপথ তোমার নামেনিজের জীবন উৎসর্গ করবো সোনার বাংলা বিনির্মাণে।