

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত ‘ক্লাস পাঠ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী আনন্দ উল্লাসের পাশাপাশি একে অন্যের সাথে আবেগের সাথে ভাব বিনিময় করতে দেখা গেছে।
গতকাল এ উপলক্ষে আয়োজিত ‘ক্লাস পাঠ ২০২৩’ অনুষ্ঠানে এস. সি. সদস্য (মাধ্যমিক শিক্ষক) রুমা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লেখক ও গবেষক সিরাজুল ইসলাম (আহমদ সিরাজ)। এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক আব্দুর রশীদ মাখন, তৌহিদুল ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দেব, পিআইএ’র সভাপতি শাহানা আক্তার, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ ও কাজী আব্দুল মুমিন।
রিমা চৌধুরীর কোরআন থেকে তেলাওয়াত ও ঋত্বিক দাসের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সন্দীপ মালাকার, সৃষ্টি বৈদ্য। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক জয়া মনি দেবী, হেপী রানী দেবনাথ, রেবা রানী দেব, সেবিতা রানী দেবী প্রমূখ।