সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম: ডব্লিউএইচও

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও) জানিয়েছে, করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টাতে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।গতকাল শুক্রবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির করোনা টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ। খবর এনডিটিভি।সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, তা হলো- ডেল্টা ধরন শিশুদের বিশেষভাবে আক্রমণ করে না। কিন্তু যারা করোনা টিকার ডোজ নেননি বা নিলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব ঠিকমতো মেনে চলে না, তাদের ডেল্টায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।’ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকেই অসংখ্যবার বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপান্তর হয়েছে। ফলে উদ্ভব হয়েছে ভাইরাসটির বেশ কয়েকটি পরিবর্তিত ধরন বা প্রজাতি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল করোনাভাইরাসের পরিবর্তিত এই ধরন বর্তমানে বিশ্বজুড়ে ৬টি ধরনের আধিপত্য চলছে । গ্রীক বর্ণমালা অনুসারে এই ধরনগুলোর নাম দেওয়া হয় আলফা, বিটা, গ্যামা, ডেল্টা, কাপ্পা ও ল্যাম্বডা।ডব্লিউএইচও জানায়, করোনাভাইরাসের অতিসংক্রামক এই ধরনসমূহের মধ্যে বর্তমানে প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম ডেল্টা। ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয় এই ধরনটি। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102