শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নে “ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি সমাবেশ’।

সোমবার (৯ অক্টোবর)  সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব হিমাদ্রী দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবীলীগের সভাপতি আশিকুর রহমান, শিক্ষিকা জয়শ্রী পাল শিপ্রাসহ পরিষদ সদস্য সদস্যা ও স্থানীয় এলাকাবাসী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102