বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের উপহার পৌছাল ঢাকায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মোকাবিলায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (অ্যামচেম) বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান পাঠিয়েছে। এগুলো ঢাকায় এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এ তথ্য জানায়।মার্কিন দূতাবাস জানায়, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও প্রোজেক্ট সিইউআরই’র কাছ থেকে অনুদান হিসেবে করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছেছে। মার্কিন দূতাবাসের শার্জে দ্য’ফেয়ার জোঅ্যান ওয়াগনার ও ইউএসএআইডির ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর মিলান পাভলোভিক এসব জরুরি চিকিৎসা সামগ্রী বিমানবন্দরে গ্রহণ করেন।চিকিৎসা সামগ্রীগুলোর মধ্যে রয়েছে- ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৪৩ হাজার কেএন৯৫ মাস্ক। দূতাবাস জানায়, সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও করোনা রোগীদের জন্য আরও কার্যকর অক্সিজেন চিকিৎসা দিতে এসব উপকরণ বিভিন্ন মেডিকেল কলেজে বিতরণ করা হবে।অন্যদিকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভেরিফায়েড টুইট অ্যাকাউন্টে চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়ে বলা হয়, আমরা সবাই মিলে একসঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করব।এর আগে, মঙ্গলবার ইউএস চেম্বারের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রীর প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102