রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

২ দিনের সফরে

ঢাকায় ব্রিটিশ পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি বার্টন

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (উওর আমেরিকা) মো. মাসুদুল আলম স্বাগত জানান।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, এ সফরের মূল ফোকাস হলো যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে সভাপতিত্ব করবেন-বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ব্রিটিশ হাইকমিশন আরো জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ প্রতিষ্ঠায় আধুনিক অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদারত্ব উন্নয়নের প্রতিফলন হলো এই কৌশলগত সংলাপ। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব, বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সংকট প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, কোপ২৮ ও জলবায়ু অর্থায়নে যৌথ কাজে সহযোগিতা, জলবায়ু প্রভাবের সঙ্গে মানিয়ে চলা, যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব জোরদারে সুযোগ সৃষ্টি হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102