শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

কাপ্তাই হ্রদে পানি না বাড়ায় মৎস্য অহরণের নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, রাঙামাটি: কাপ্তাই হ্রদে পানি প্রয়োজনীয় পরিমাণে না বাড়ায় হ্রদে মাছ ধরার সময়সীমা ৩১ জুলাই থেকে আরো ১০ দিন বাড়িয়ে ১০ আগষ্ট করা হয়েছে।

তবে ১০ আগষ্টের মধ্যেও যদি হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ে,সেই ক্ষেত্রে পুনরায় সভা করে এই মেয়াদ আরো বাড়তে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।বুধবার এই সংক্রান্ত এক জরুরী জুম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম।

বিএফডিসি ও মৎস বিজ্ঞানীরা বলছেন, হ্রদে এখন অবধি পানি ঠিকঠাক না বাড়ার কারণে এই মুহুর্তে মাছ ধরা শুরু হলে বিপন্ন হবে হ্রদের মৎস সম্পদ। বিষয়টি বিবেচনায় নিয়ে আজ জরুরী বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন তারা।

বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এক জুম মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়। এই জুম মিটিং-এ জেলা প্রশাসক ছাড়ও উপস্থিত ছিলেন মৎস গবেষনা ইন্সটিটিউট, মৎস অফিস, নৌ পুলিশ, বিএফডিসি,মৎ ব্যবসায়িদের প্রতিনিধিরা।

আগের ঘোষণা অনুসারে ৩১ জুলাই মধ্যরাতের পর থেকে মাছ ধরা শুরু হওয়ার কথা। বর্তমান সিদ্ধান্তে তা শুরু হবে ১০ জুলাই মধ্য রাতের পর।বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আপাতত ১০ আগষ্ট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ল,তবে সেটা নির্ভর করছে পানি কি রকম বাড়ছে তার উপর।যদি পানি ১০৩ ফুট হয় তবে ১০ তারিখ মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে,যদি তা না হয়,তবে আমরা ৮/৯ আগষ্ট আবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নিব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102