সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

দেবীগঞ্জে চোরাই গরু সহ গ্রেপ্তার ৪

দেবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৯টি ভারতীয় গরু সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৯ আগষ্ঠ) সকালে দেবীগঞ্জ পৌরসভার দেবীগঞ্জ চীন মৈত্রী সেতু এলাকা থেকে একটি ছোট ট্রাকে বহন করা ৯টি গরু সহ ওই ৪ জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা গরু গুলোর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী এলাকার গরু ব্যবসায়ী আমির হোসেন (৬০), একই উপজেলার পূর্ব আমবাড়ি এলাকার ট্রাক চালক ফরিদ উদ্দীন (২৩), গরু ব্যবসায়ী আমিরের সহকারী গোমনাতী এলাকার আবু সাঈদ (৩২) ও দক্ষিণ আমবাড়ি এলাকার আদম ইসলাম  (২০)।
মামলার এজহার ও দেবীগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ৯টি ভারতীয় গরু একটি ছোট ট্রাকে করে নীলফামারী জেলার ডোমার উপজেলায় নেয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ পৌরসভার চীন মৈত্রী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ। এসময় ৯টি গরু বহন করা ট্রাক সহ ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ বাদী হয়ে আমির হোসেনকে প্রধান আসামী করে ওই ৪ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, গরু ব্যবসায়ী আমির হোসেন গরু কেনার সঠিক কাগজপত্র দেখাতে পারেন নি। তার কথায় অসামঞ্জস্যতা দেখা গেছে। মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে তোলা হবে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল ইসলাম মোকাদ্দেম বলেন, এ ঘটনায় আমরা একটি ছোট ট্রাক জব্দ করেছি। আটক হওয়া গরু গুলো পরবর্তীতে কাস্টমসের মাধ্যেমে নিলামে বিক্রি করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102