বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

প্রথম কাজ হবে তালেবানের গতি ধীর করা: মার্কিনমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, হারানো এলাকা পুনরুদ্ধারের চেয়ে আফগান নিরাপত্তা বাহিনীর জন্য প্রথম কাজ হবে তালেবানদের অগ্রগতি ধীর করা।

আফগানিস্তানে তালেবান ও নিরাপত্তা বাহিনীর ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে শনিবার তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির। আফগানিস্তান থেকে পুরোপুরি মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আগেই দেশটির বেশ কিছু এলাকা নতুন করে দখলে নিয়েছে তালেবান। ক্রমশ তারা নতুন নতুন শহর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী শহরগুলো সরকারি বাহিনীর হাতছাড়া হওয়ার হুমকিতে রয়েছে।

এ প্রেক্ষাপটে বার্তাসংস্থা এপির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকালে গত সপ্তাহে তালেবান মুখপাত্র বলেন, শান্তি ফিরিয়ে আনতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন ঘানি।

বাইডেন সহযোগিতা অব্যহত রাখার বিষয়ে আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের এলাস্কা অঙ্গরাজ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেন, ‘তালেবানদের থামানো বা না থামানোর প্রশ্নে আমি মনে করি প্রথম যেটা করতে হবে, সেটা হলো – তাদের অগ্রগতি ধীর করতে হবে।’ লয়েড অস্টিন বিশ্বাস করেন, আফগানদের সেই সামর্থ্য ও যোগ্যতা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102