বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪১ লাখ ৩৩ হাজার ছাড়াল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪১ লাখ ৩৩ হাজার ৩২৪ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ২২ লাখ ২৮ হাজার ৩০৭ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে পাওয়া গেছে এসব তথ্য।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৪২০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৮১ হাজার ১৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ২৫ হাজার ৩৬৩ জনের।

অন্যদিকে, করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ১২ লাখ ১৫ হাজার ১৪২ জনের। আর করোনায় মারা গেছে ৪ লাখ ১৮ হাজার ৫১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর প্রাণঘাতী এ ভাইরাসটি ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102