শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লেবাননের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

৭৯ মিনিট পর্যন্ত শক্তিশালী লেবাননকে আটকে রেখেছিল বাংলাদেশ। তবে ৮০তম মিনিটে ঘটে ছন্দপতন। রক্ষণের ভুলে গোল হজমের পর যোগ করা সময়ে আরো একটি গোল খায় বাংলাদেশ। ২-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। নিজেদের রক্ষণ জমাট রাখায় আক্রমণ শানিয়েও তেমন সুবিধা করতে পারছিল না লেবানন। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে বাংলাদেশ।

৮০তম মিনিটের সময় বল ক্লিয়ার করার জন্য শট করেন তপু। প্রতিপক্ষের খেলোয়াড়েরর পায়ে বল লাগার পর বল যায় তারিকের পায়ে। তিনি বল নিয়ন্ত্রণে না নিতে পারায় বল যায় লেবাননের কারিম দারউচের পায়। তার পাসে বাংলাদেশের জালে বল জড়ান হাসান মাতৌক।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করিম দারবিশের পাসে বাংলাদেশের জালে আরও এক গোল দেন খলিল। তাতে বাংলাদেশের গোল শোধ দেওয়ার আশাও শেষ হয়ে যায়।

সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। দেশটিকে হারিয়ে দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ। সাফে আগামী রোববার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ক্যাবরেরার শিষ্যরা। সেই জামাল ভূইয়াঁদের জন্য বাচা-মরার ম্যাচ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102