বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

মুক্তি তোমায় দিলাম

মুহম্মদ আজিজুল হক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

টেলিফোনে আমার কণ্ঠ তোমায় জ্বালাবে না ভুলেও কখনো ফের।
উৎপাত করবে না তোমায় আর কখনো আমার কোনো মেসেঝ।
শান্তি পাবে তো তুমি?

আমায় নিয়ে তোমার সব কণ্টকিত স্মৃতি কালের অতিবাহনে
এক সুরভিত ফুল হয়ে উঠবে ধীরে তোমার নতুন কাননে।
খুশি হবে তো তুমি?

তোমার কাছে নিলীন হয়ে যাবে আমার অস্তিত্ব; অভিন্ন বন্ধুরা
কোনোদিন উচ্চারণ করিবে না নামটি আমার তোমার সমুখে।
বেঁচে যাবে তো তুমি?

আর কোনোদিন এ ধরায় আমার কোনো স্মৃতি জ্বালাবে না তোমায়।
তোমার লালিত বলয়ে কখনো পড়বে না আর এই পদদ্বয়।
স্বস্তি পাবে তো তুমি?

কোনো বাসন্তী সমীরণ, কোনো পুলকিত সায়াহ্ন, কোনো পূর্ণিমার
মাধবী রজনী নিভৃতে নীরবে আমার কথা শোনাবে না তোমায়।
সুখে রবে তো তুমি?

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102