বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন আ.লীগ-বিএনপি-জাপা নেতারা

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতারা বৈঠক বসেছেন। রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় ওই বৈঠক হচ্ছে।

বৃহস্পতিবার সকাল বেলা ১১টা ৫০ মিনিটে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকটি শুরু হয়।

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত।

বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জাতীয় পার্টির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মেজর রানা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102