মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

জার্মানিতে বন্যায় ১৫০ জনের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের পশ্চিমাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে।

শনিবার জার্মানি ও বেলজিয়ামের কর্তৃপক্ষ এ মৃতের সংখ্যা জানায়। খবর আল জাজিরার। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুই দেশে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে জোর অভিযান অব্যহত রেখেছেন উদ্ধারকর্মীরা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির রাইনল্যান্ড-পেলাটিনেইট অঙ্গরাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর রাইন-ওয়েস্টফেলিয়া অঙ্গরাজ্যও। সেখানে ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে আগে জানানো হয়েছিল। বন্যার কারণে অনেক স্থানে সড়ক যোগাযোগ ব্যহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল নেটওয়ার্ক। এ কারণে উদ্ধার অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে। জার্মান চেন্সেলর অঙ্গেলা মরকেল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। জার্মানিতে যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে স্কুল্ড অন্যতম। সেখানে বহু বাড়ি ধসে পড়েছে। বহু লোক এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চালাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বহু মানুষকে তাদের বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অংশ নিয়েছেন কয়েক হাজার সেনা সদস্য। রাইনল্যান্ড-পেলাটিনেইট অঙ্গরাজ্য অঙ্গরাজ্যের গভর্নর মালু ড্রেয়ার বলেন, ‘আমরা আগে কখনো এমন দুর্যোগ দেখিনি।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102