বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ছাতকের বেদে পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন


ছাতক সংবাদদাতা : ছাতক উপজেলার ফকির টিলার পার্শ্ববর্তী গ্রাম বেদে পল্লীর ৩৯ বেদে পরিবার ও ৪ জন ৩য় লিঙ্গের লোকের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেদে পল্লীতে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবণ, ময়দাসহ উপহার সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময়  নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও মামুনুর রহমান বলেন, উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ও বেদে পল্লীতে বসবাসরত বেদেরা যাতে প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয়, সেজন্য তাদেরকে খোঁজে খোঁজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102