শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৯২ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, কখনো ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। তাইতো আজ আল্লাহ আমাকে এই চেয়ারে বসিয়েছেন।

চার দিনের সফরের দ্বিতীয়দিন মঙ্গলবার (১৬ মে) বেলা সোয়া ১১টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সকালে প্রেসক্লাবে এসে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বাগত জানান উপস্থিত সাংবাদিকরা। পরে ক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি প্রেসক্লাবে তার নানা স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি পাবনা প্রেসক্লাবের ২২তম সদস্য, আবার দেশেরও ২২তম রাষ্ট্রপতি। আমি দৈনিক বাংলার বাণীতে জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছি। প্রেসক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি। এ সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে কাটানো দিনগুলোর কথাও মনে করেন রাষ্ট্রপতি।

dhakapost

প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ প্রমুখ।

সভার শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং রাষ্ট্রপতিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

এর আগে সকাল ১০টায় রাষ্ট্রপতি পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সায়েন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন। তিনি বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102