শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

জাকাত ফরজ না হলেও কি কুরবানি ওয়াজিব হয়?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৪৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: প্রশ্ন: আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার ওপর কোনো বছর জাকাত ফরজ হয় আবার কোনো বছর ফরজ হয় না। কিন্তু আমি প্রতি বছর কুরবানি করি। আমাকে একজন বললেন, যে বছর আপনার ওপর জাকাত ফরজ হয় না, সে বছর আপনার কুরবানি করা লাগবে না। এখান আমার প্রশ্ন হলো— ওই ব্যক্তির কথা ঠিক কিনা? আর বাস্তবে কতটুকু সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব—উত্তর: ওই ব্যক্তির কথা ঠিক নয়। কারণ জাকাত ও কুরবানি দুটো পৃথক পৃথক ইবাদত এবং উভয়ের ওয়াজিব হওয়ার কারণও ভিন্ন। একটি ফরজ না হয়ে থাকলে অপরটিও হয় না এমন ধারণা ঠিক নয়। বরং জাকাত ফরজ হয় কেবল টাকা-পয়সা, সোনা-রুপা ও ব্যবসায়িক পণ্যের ওপর। আর কারও কাছে কুরবানির দিনগুলোতে টাকা-পয়সা, সোনা-রুপা ও ব্যবসায়িক পণ্য ছাড়াও সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ থাকলেই তার ওপর কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ কুরবানির নেসাবের ক্ষেত্রে টাকা-পয়সা, সোনা-রুপা ও ব্যবসায়িক পণ্যের সঙ্গে সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি ও প্রয়োজনের অতিরিক্ত সব আসবাবপত্র হিসাবযোগ্য। অথচ জাকাতের ক্ষেত্রে এগুলো হিসাবযোগ্য নয়।সূত্র: বাদায়েউস সানায়ে ৬/২৮০; তাবয়ীনুল হাকায়েক ৬/৩; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯২

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102