শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ফ্রান্সের রাস্তায় রাস্তায় ঘুরছেন বাঁধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৯১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ফ্রান্সে চলমান কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত ও প্রদর্শিত হয়েছে।

এ উপলক্ষে এই অভিনেত্রী এখন সেখানে অবস্থান করছেন। উৎসবের আনুষ্ঠানিকতায় প্রতিদিনই সেখানে সিনেমা দেখছেন, আড্ডা দিচ্ছেন। পাশাপাশি প্যারিসের দর্শনীয় স্থানগুলো ঘুরছেন। এত সব ব্যস্ততার মধ্যে ফিটনেস ঠিক রাখার কাজ করে যাচ্ছেন। যেমন প্রতিদিন সকালে জগিং করছেন, ঘুরে বেড়াচ্ছেন। দর্শনীয় স্থানগুলোও ঘুরে দেখছেন। দেশে যেভাবে ফিটনেস ঠিক রাখার কাজ করতেন, সেখানে গিয়েও তাই করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিদিন হাজির হচ্ছেন। এ যেন এক অন্য বাঁধন।

এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু সব কিছু সিডিউল অনুযায়ী চলে। তাই সকালের দিকটায় কোনো কাজ থাকে না আমাদের। তাই এই সময়টায় শরীর চর্চার কাজটি করছি। সময়টাও অতিবাহিত হলো, সেই সঙ্গে ব্যায়ামটাও করা গেলো। বেশ ভালো লেগেছে। এখানে কোনো কাজের জন্যই কাউকে বলতে হয়না। নিয়ম অনুযায়ীই হয়। এই দেশের প্রেমে পড়ে গেছি। ভবিষ্যতে আবারও ঘুরতে আসব এখানে।

উৎসবের আনুষ্ঠানিকতা শেষে ১৮ জুলাই ছবির পরিচালকসহ পুরো টিম দেশের উদ্দেশে রওনা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102