বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

এক ব্যক্তির দেহে করোনার দুই ধরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৫১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাস নানা রূপ নিয়ে তার প্রাণঘাতি ক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে। সন্তানের কাছ থেকে কেড়ে নিচ্ছে পিতা-মাতাকে; কখনোবা মায়ের কোল খালি করছে, পিতার কাধে তুলে দিচ্ছে সন্তানের কফিন। ভয়ঙ্কর এ ভাইরাস দেশে দেশে দাপিয়ে বেড়াচ্ছে। করোনা ভাইরাসের বেশ কয়েকটি ধরনের মধ্যে ডেল্টা বা ভারতীয় ধরনকে ইতোমধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এ ছাড়া আলফা, বিটা এবং সাম্প্রতিক কাপ্পাসহ আরও কয়েকটি ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আছে ল্যাম্বডা ধরনও। এসব ধরনের কোনো একটিতে আক্রান্ত হলে ঠিক ওই সময়কালে অন্য ধরনগুলোতে তিনি আক্রান্ত হন না। সচরাচর এ ঘটনাই ঘটে থাকে। কিন্তু ইউরোপের একটি ঘটনা চিকিৎসা বিজ্ঞানীদের টনক নাড়িয়ে দিয়েছে। গত মার্চে বেলজিয়ামে ৯০ বছরের এক বৃদ্ধা মারা যান। ওই নারীর দেহে দুই ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। দেখা গেছে, ওই বৃদ্ধা আলফা (যুক্তরাজ্যের ধরন) ও বিটা (দক্ষিণ আফ্রিকার ধরন) – এ দুই রকমের করোনায় সংক্রমিত হয়েছেন। এ ঘটনার পর চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, একই সময়ে দুই ধরনের করোনায় আক্রান্ত হতে পারেন কোনো ব্যক্তি। চিকিৎসকদের সন্দেহ ওই বৃদ্ধা দুই ধরনের ভাইরাস বহনকারী ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন। সূত্র : বিবিসি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102