বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ইরান, চীন ও রাশিয়ার ৩৪ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র নতুন করে ইরান, চীন ও রাশিয়ার ৩৪টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ শুক্রবার ওই তিন দেশের প্রতিষ্ঠানের ওপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আরব নিউজের। যুক্তরাষ্ট্র বলেছে, ওই ৩৪ প্রষ্ঠিান ছাড়াও চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট, উইঘুরনীতির সঙ্গে একমত পোষণকারী এবং রাশিয়া ও ইরানের সঙ্গে রফতানি বাণিজ্যে যুক্ত প্রতিষ্ঠানগুলোও একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। মার্কিন বাণিজ্যনীতির প্রতি হুমকি হওয়ায় ওই প্রতিষ্ঠানগুলোর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।এর মধ্যে চীনের আছে ১৯টি প্রতিষ্ঠান, ১৪টি উইঘুর সংশ্লিষ্ট।এছাড়া আরও ৫টি চীনা প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, যেগুলো দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নের কাজ করে থাকে।তাছাড়া ইরানের ৮ এবং রাশিয়ার ৭টি প্রতিষ্ঠানের ওপরও এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102