মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মৌলভীবাজারে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৫৪ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মৌলভীবাজার করোনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।একদিনে জেলায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছেন।আক্রান্তের হার ৪৭ শতাংশ । করোনায় মৃতের দাফন করল তাকরীম ফাউন্ডেশন।

শনিবার (১০ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষায় এই ৫৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৭ দশমিক ৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ৩৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৮১ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই জন। নতুন আক্রান্ত ৫৪ রোগীর মধ্যে রাজনগরের ৫ জন, কুলাউড়ার ২০ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ২২ জন। এদিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রনচাপ গ্রামে আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছেন ও মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ের পতন গ্রামের মোঃ মসুদুর রহমান (৬০) করোনা পজেটিব নিয়ে শুক্রবার রাত ১টায় সিলেটের নুরজাহান প্রাইভেট হাসপাতালে মৃত্যু বরণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102