

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে লক্ষণ পাল (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৯ মার্চ (বুধবার) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের খালপাড়া ডিসি বস্তি এলাকায় রিং মাটিতে পুততে গেলে মাটি ধসে এই দুর্ঘঠনা ঘটে। মৃত লক্ষণ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দোলুয়া এলাকার প্রাণ নগর গ্রামের মৃত আসু পালের পুত্র।
তার স্বজনেরা ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো আজও কাজ করতে এসেছিল ঠাকুরগাঁওয়ে খালপাড়া এলাকার মমতাজ আক্তারের বাড়িতে মাটি খুরে রিংয়ের কাজ করা অবস্থায় হঠাৎ করে মাটি ধসে এই ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা যৌথভাবে প্রায় তিন ঘন্টা পর লক্ষণকে মৃত অবস্থায় মাটির ভেতর থেকে উদ্ধার করেন।
দুর্ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।