বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

থাইল্যান্ডে করোনা ঠেকাতে কারফিউ জারি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

আজ শুক্রবার এক বৈঠক শেষে করোনাভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার থেকে কারফিউ চালু হবে।

জানা গেছে, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ। এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর মলগুলো রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে।
উল্লেখ্য, দেশটিতে আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102