বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভিসা সার্ভিস সেন্টার চালু করেছে সৌদি কোম্পানি পিআইএফ। মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত সেন্টারটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের কনসাল জেনারেল মেশারি আল থাইবি, সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পরিচালক ফাহাদ এবথনাইন এবং ভিসা ও ট্রাভেল সল্যুশন্সের সৌদি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ সুলাইমান আল আমাউদ।

আল আমাউদ বলেন, সৌদি নেতৃত্বের ভিশন ও মিশনের অংশ হতে পেরে আমরা সম্মানিত। দিক-নির্দেশনা ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। লক্ষ্য অর্জনে তাদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব।

স্থানীয় সরকার, সৌদি সরকার ও দূতাবাস থেকে ঢাকার সৌদি ভিসা সার্ভিস সেন্টারে আবেদনকারীদের বেশ কিছু সুবিধা দেয়া হবে। এই সেন্টারের মাধ্যমে ভিসা আবেদনের প্রক্রিয়া দক্ষতার সঙ্গে আরও কম সময়ে ও সহজে করা সম্ভব হবে। এই উদ্যোগ সৌদিতে পর্যটন ব্যবসাকে উৎসাহিত করবে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

বর্তমানে এই ভিসা সেন্টার পর্যটক, ব্যবসা, পারিবারিক ভ্রমণ এবং অন্যান্য বিভাগের ভিজিট ভিসার জন্য আবেদন গ্রহণ করছে। কাজের ভিসা জমা দেয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। তাশির ব্র্যান্ডের আওতায় এই কোম্পানি ভিসা অ্যান্ড ট্রাভেল সলিউশন্সের জন্য ৩৩টি দেশে সৌদি ভিসা সার্ভিস সেন্টার পরিচালনা করছে। সেন্টারগুলো ভিএফএস গ্লোবালের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে পরিচালিত হয়। বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং ও প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ হিসেবে ভিএফএস গ্লোবাল ১৪৫টি দেশে ৬৭টি সরকারি ক্লায়েন্টকে সেবা দিয়ে আসছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102