বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশে বিনিয়োগের বড় সমস্যা এখনো দুর্নীতি

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩০৮ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সামিটে এ কথা বলেন তিনি। এর আগে গতকাল সোমবার বাংলাদেশের দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও এমনটি জানানো হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র। দুর্নীতিকে প্রশ্রয় নয়; বরং কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় তা নিয়ে নীতি-নির্ধারকদের কাজ করতে হবে।

এ ক্ষেত্রে প্রয়োজন হলে দেশের গণমাধ্যম ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন পিটার হাস।

দুর্নীতি দমনে নিজ দেশের কথা তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমার দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102