শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন পিআইও কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বদলি সেনাবাহিনী কর্তৃক বিপুল পরিমাণ কাঠ উদ্ধার আওয়ামীলীগ মানেই বাংলাদেশ—- মকিস মনসুর

ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এই পরোয়ানা জারি করেছে।

শুক্রবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দ্য হেগভিত্তিক আদালতটি। বলা হয়েছে, পুতিন ‘জনসংখ্যার (শিশুদের) বেআইনি নির্বাসন ও ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে রাশিয়ান ফেডারেশনে বেআইনিভাবে জনসংখ্যা (শিশুদের) স্থানান্তরের কারণে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন।

বলা হয়েছে, পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ আছে। কেননা এরই মধ্যে তিনি (ইউক্রেনে) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন।

পুতিন ছাড়াও মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। মারিয়া হচ্ছেন রুশ প্রেসিডেন্টের অফিসের শিশু অধিকার বিষয়ক কমিশনার।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন পদক্ষেপের রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে সেখানে কোনো ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

এর একদিন আগে জাতিসংঘ সমর্থিত একটি তদন্তে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক মাত্রায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোয় শিশুদের জোরপূর্বক নির্বাসনও রয়েছে বলে ওই তদন্তে উঠে আসে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102