বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জ নৌ পুলিশ এসল্ট মামলার ২ আসামী গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৭৩ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব, ছাতকঃ দোয়ারা বাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের মন্তাজ নগর গ্রাম থেকে  বুধবার রাতে নৌ পুলিশের উপর হামলার ঘটনায়  এজাহার ভুক্ত দু’ আসামী কে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি’র অফিসার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সেকেন্ড অফিসার এসআই শামীম আকনজি সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  আসামীদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। উল্লেখ্য, গত ৪ ঠা জুলাই ছাতকের চেলা নদীতে নৌ পুলিশের উপর হামলার ঘটনায় ২৬ জনকে এজাহারভূক্ত ও ৪০-৫০জনকে  অজ্ঞাতনামা আসামী করে ছাতক থানায় এ পুলিশ এসল্ট মামলা দায়ের করেন নৌ পুলিশের এসআই হাবিবুর রহমান। মামলা নং- ৩/২১ এই মামলার প্রেক্ষিতে ০৭ জুলাই বুধবার মধ্যে রাতে দোয়ারা বাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের মন্তাজ নগরে গোপন অভিযান চালিয়ে এজাহার ভূক্ত ২২ নং আসামী আনসার আলী ও ২৩ নং আসামী মনির মিয়া কে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102