মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু বিএসএমএমইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার ঢাকা: প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা (ইঝগগট) প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন।

তিনি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাহেব বাড়ির কৃতি সন্তান। প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু এর চাচা নাজির উদ্দিন আহমদের নামে নাজিরাবাদ ইউনিয়নের নাম করণ করা হয়েছে। তিনি ছিলেন অবিভক্ত আসাম প্রাদেশিক পরিষদে সদস্য(এমএলএ)ও মৌলভীবাজার লোকাল বোর্ডের চেয়ারম্যান।

বড় ভাই প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমদ তারেক শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। অপর ভাই লেখক ও গবেষক সাদেক আহমদ গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অন্যভাই মোস্তাক আহমদ অপু অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করেন দেশে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সরকারি চাকরিতে কর্মরত আছেন। সব ছোট ভাই জালাল আহমদ রাজু আইন পেশার সাথে জড়িত রয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ সপু নিযুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই অভিনন্দন জানান।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সার্জারি বিশেষজ্ঞ ও সর্বশেষ তিনি ক্যান্সার বিভাগের প্রধান ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102