সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন

শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন পূজা চেরি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই তার নায়িকা হওয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পোড়ামন ২’, ‘দহন’ ও নূর জাহান’ সিনেমায় অভিনয় করে হয়েছেন বেশ প্রশংসিতও। এর মধ্যেই শোবিজে গুঞ্জন রটে, জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের।আজ পূজা চেরির জন্মদিন আজ পূজা চেরির জন্মদিন

ব্যক্তিগত মনোমালিন্যের কারণে একটা সময় জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। কাজ করেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে। সম্প্রতি শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনসহ একাধিক জটিলতায় ঢালিউডে নিজের অবস্থান হারাতে বসেছেন পূজা।ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন পূজা চেরি

তবে এবার সব কিছু ভুলে পূজা আবার কাজে নিয়মিত হতে চাইছেন। ফিরতে চাচ্ছেন জাজেও। এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা তার ভুল সিদ্ধান্ত ছিল, সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।ভুল স্বীকারের ৩ ঘণ্টা পর পূজাকে ক্ষমা ঘোষণা জাজের!

তাই ক্ষমা চেয়ে আজ সোমবার পূজা একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। তার কথায়, ‘আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।’

পূজা পোস্টে লিখেছেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ।আমি একটি ভুল করেছি, ক্ষমাপ্রার্থী: পূজা চেরী

কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।সেদিন আমার পরিবার অনেক অসম্মানিত হয়েছে: পূজা

এদিকে, গেল বছর কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন পূজা চেরি। এই বছর নতুন কাজ বলতে পূজার হাতে আছে সরকারি অনুদানের ‘যোদ্ধা’ সিনেমাটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102