রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ক্যামিলার মুকুটে থাকছে না কোহিনূর হীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করতে এসে ভারত থেকে অনেক কিছুই ব্রিটেনে পাচার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটেনের রানির মুকুটে ব্যবহৃত বিখ্যাত কোহিনূর হীরা তার অন্যতম উদাহরণ বলে বিবেচনা করা হয়।

পৃথিবীর সবচেয়ে বড় ও মূল্যবান পাথরের মধ্যে অন্যতম হলো কোহিনূর হীরা। অভিযোগ রয়েছে, ভারতবর্ষ শাসনকালে, তৎকালীন রানি ভিক্টোরিয়াকে খুশি করতে ভারত থেকে এই হীরা নিয়ে রানির সামনে প্রদর্শন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর থেকেই মূলত এই হিরা ব্রিটিশ রানির মুকুটে স্থান পায় এবং যুগ যুগ ধরে সেই মুকুট রানিদের রাজ্যাভিষেকে ব্যবহৃত হয়ে আসছে।

কয়েক দশকের মধ্যে প্রথমবার রাজ্যাভিষেকে রানি ম্যারির মুকুট পুনরায় ব্যবহার হতে চলেছে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাকিংহাম প্রাসাদ।

তবে, এবার হয়ত ঘটতে চলেছে ব্যতিক্রম। ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন অবসানের পরে ভারত এখন ব্রিটেনের কাছে ফেরত চাইছে মূল্যবান এই হীরা। তৎকালীন ভারতবর্ষের অংশ পাকিস্তান ও আফগানিস্তানও এর অংশীদারিত্ব নিয়ে দাবি তুলেছে।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা কুইন কনসোর্ট হতে চলেছেন। এ বছর মে মাসে বাকিংহাম প্রাসাদে হতে চলেছে তার রাজ্যাভিষেক। তবে বিপত্তি ঘটলো মুকুট নিয়ে। ভারতের দাবিকৃত ১০৫ ক্যারেটের এই কোহিনূর হীরার মুকুট দিয়ে রাজ্যাভিষেকে নারাজ ক্যামিলা। ১৯১১ সালে রানি ম্যারির ব্যবহৃত মুকুটে নিজের মতো করে কিছু পরিবর্তন করে সেটি দিয়েই রাজ্যাভিষেক চান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102