রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে ৬ শতাধিক গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে ঘরের বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

এ সময় মোবাইল কোর্টে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। আর সরকারি নির্দেশনা অমান্য করে বের হওয়ায় ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়। 

রোববার এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। 

তিনি জানান, লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকে  ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে চলমান লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৬ গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ১২ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। 

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এই সময়ে জরুরি সেবা ছাড়া সকল সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ রয়েছে। কঠোর বিধিনিষেধ আরোপ করে গত ৩০ জুন মন্ত্রিপরিষদি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102