শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ভারতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর বুকে পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে ‘গোপাল দাস নামক’ এক পুলিশ কর্মকর্তা গুলি করেছেন।

রবিবার (২৯ জানুয়ারি) রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে তাকে গুলি করা হয়। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা একজন সহকারী সাব-ইন্সপেক্টর। খবর এনডিটিভির।

স্বাস্থ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় ওই পুলিশ অফিসার তাকে দুই রাউন্ড গুলি করলে সেগুলো তার বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ব্রজরাজনগর সাব-ডিভিশনের পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, ‘পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস রবিবার মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। মন্ত্রী হাসপাতালে ভর্তি আছেন।’

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস তার গাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রবিবার পূর্ব নির্ধারিত একটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব দাস। তিনি ঘটনাস্থলে এলে তাকে স্বাগত জানাতে ভিড় জমে যায়। আর এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা একজন পুলিশ সদস্যকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যেতে দেখেছি।

ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে রক্তাক্ত নব কিশোর দাসকে গাড়িতে তুলতে দেখা যায়। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মন্ত্রীকে ঘটনাস্থল থেকে বিমানে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102