শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে

ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

রবিবার (২২ জানুয়ারি)  দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী নামক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কেউ নিহত না হলেও গুরুতর আহত হয়েছেন ক্ষতিগ্রস্থ ট্রাকটির চালক ।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তবে আহত ট্রাক চালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর দেড়টার সময় সদর উপজেলার আমতলী নামক স্থানে পৌঁছালে লোকাল সড়ক মহেশালীর দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটির চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102