

দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে।
এদিন দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার চারদিন পর শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন জোবায়ের পন্থী মুসল্লিরা। এবার বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন সাদ পন্থী মুসল্লিরা।
শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমান এর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিক ভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম।
নিউজ /এমএসএম