

ইটভাটার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, সকালে ইটভাটার দক্ষিণ পাশে মাটির স্তূপের পশ্চিম কোনায় রানার মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা চেঁচামেচি শুরু করেন। পরে রানার বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে লাশ বাড়িতে নিয়ে যায়।
খবর পেয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফানুর সহ সহকারি পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান,সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিউজ /এমএসএম