বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ সেনা নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। সূত্র: আফ্রিকা নিউজ বৃহস্পতিবার দেশটির রাজধানী নাইরোবির কাছে কাজিয়াদো কাউন্টিতে এই ঘটনা ঘটে। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন।এক প্রত্যক্ষদর্শী জানান, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি অদ্ভুত শব্দ করছিল। তবে সেটা প্রোপেলারের শব্দ ছিল না, কিছুটা অ্যাম্বুলেন্সের মতো শব্দ। ১০ সেকেন্ড পর এটি মাটিতে অবতরণের চেষ্টা করলেও তা সফল হয়নি।কেনিয়ার সামরিক ও গণমাধ্যমের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনাদের সংখ্যা কমপক্ষে ১০ জন। হেলিকপ্টারটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন। অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়।কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিমান বাহিনীর এমআই ১৭১ ই মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ সেনা নিহত ও অপর ১৩ জন গুরুতর আহত হয়।কেনিয়ার পুলিশের বরাত দিয়ে আফ্রিকা নিউজ জানায়, দুর্ঘটনায় নিহত সেনার সংখ্যা ১৭ জন। অন্যদিকে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য নাইরোবির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102