সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের হাইড্রোলিক হর্ণ বিরোধী অভিযান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ে রবিবার (২৩ অক্টোবর) দুপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার তেঁতুলিয়া রোডের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অভিযান চালিয়ে  ০১(এক) টি বাস ও ০২(দুই) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ৩,০০০/-(তিন হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ৫(পাঁচ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মামুন কাওসার শেখ,  মো: আশরাফুল ইসলাম ও সায়েদা খানম লিজা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পঞ্চগড় জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় তাদেরকে সহযোগিতা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102